সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-জাপান ম্যাচে মারিয়ানি রেফারি

news-image

অনলাইন ডেস্ক : ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দৃষ্টি থাকবে ম্যাচ পরিচালনায় থাকা রেফারি দলের দিকেও। এ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি, যাকে ঘিরে আগেই নানা আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ম্যাচটি শুরু হবে।

মারিয়ানিকে সহায়তা করবেন ইতালিরই দুই সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার।

এছাড়া রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন সুইস কর্মকর্তা স্টিফেন ডি আলমেইদা। গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে রেফারিং নিয়ে সমর্থকদের আগ্রহও তুঙ্গে রয়েছে।