,

করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমাপনী বক্তব্যে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৪ লাখ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকার পরিবর্তে সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকার পরিবর্তে ৫ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি সাধারণত বিরোধী দলের পক্ষ থেকে আসে। তবে এবার তিনি নিজেই সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাবটি উত্থাপন করেছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’—এই নীতিকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী এবারের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, এর অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিকে সীমিত গোষ্ঠীর প্রভাবমুক্ত করে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।

তিনি জানান, সামাজিক সুরক্ষা জোরদার, নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা—এ তিনটি বিষয়কে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত