সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ দীপু মনি, ভর্তি ঢামেকে

news-image

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।

দীপু মনিকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু। তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হলে বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দলটির নেতৃত্বাধীন সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় : সংসদে শফিকুর রহমান

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১২তম

শেষ মুহূর্তের গোলে কানাডার ঐতিহাসিক জয়

কাল ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

শোক জয় করে বিশ্বকাপের নায়ক ইউস্টাকিও

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হরমুজ ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

জাপান ম্যাচে মানসিক লড়াইয়ে নেই আনচেলত্তি

না ফেরার দেশে মুস্তাফা মনোয়ার

দাম কমল স্বর্ণের, ভরি কত?