সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমল স্বর্ণের, ভরি কত?

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানানো হয়, সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে গত ২৭ জুন বাজুস সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় : সংসদে শফিকুর রহমান

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১২তম

শেষ মুহূর্তের গোলে কানাডার ঐতিহাসিক জয়

কাল ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

শোক জয় করে বিশ্বকাপের নায়ক ইউস্টাকিও

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হরমুজ ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

অসুস্থ দীপু মনি, ভর্তি ঢামেকে

জাপান ম্যাচে মানসিক লড়াইয়ে নেই আনচেলত্তি

না ফেরার দেশে মুস্তাফা মনোয়ার