সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের তাপপ্রবাহে ১৩০০ প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে অন্তত এক হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ২১ জুন থেকে অতিরিক্ত গরমের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তাপজনিত চাপ বা ‘হিট স্ট্রেস’ এক ধরনের নীরব ঘাতক। ইউরোপের অধিকাংশ বাড়িঘর, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এমন চরম তাপমাত্রা সহ্য করার উপযোগী নয়।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ৬৫ বছরের বেশি বয়সী। একই সময়ে বাসাবাড়িতে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বৈশ্বিক গড়ের তুলনায় এখানকার তাপমাত্রা প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। এর প্রভাবে কোটি কোটি মানুষ চরম গরমের মধ্যে জীবনযাপন করছে। অনেক এলাকায় স্কুল বন্ধ রাখতে হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে নতুন করে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। জার্মানির পূর্বাঞ্চলে ৪১ দশমিক ৭, চেক প্রজাতন্ত্রে ৪১ দশমিক ১ এবং পোল্যান্ডে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি আবহাওয়াগত পরিস্থিতির কারণে এবারের তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। এর ফলে বায়ুমণ্ডলের গরম বাতাস আটকে থেকে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

চরম আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। নেদারল্যান্ডসে ‘কোড রেড’ সতর্কতা জারি করে একটি বড় সংগীত উৎসব বাতিল করা হয়েছে। আর ফ্রান্সের প্যারিসে জরুরি সেবার ওপর চাপ কমাতে প্রকাশ্যে মদ্যপান সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া তীব্র গরমের সময় ফ্রান্সে অন্তত ৭৪ জন পানিতে ডুবে মারা গেছেন। অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে নদী, হ্রদ ও অন্যান্য অনিরাপদ জলাশয়ে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় : সংসদে শফিকুর রহমান

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১২তম

শেষ মুহূর্তের গোলে কানাডার ঐতিহাসিক জয়

কাল ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

শোক জয় করে বিশ্বকাপের নায়ক ইউস্টাকিও

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হরমুজ ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

অসুস্থ দীপু মনি, ভর্তি ঢামেকে

জাপান ম্যাচে মানসিক লড়াইয়ে নেই আনচেলত্তি

না ফেরার দেশে মুস্তাফা মনোয়ার