,

দাদির বার্তায় আবেগে ভাসলেন ভিনিসিয়ুস

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ তার দাদি নিলজার পাঠানো বার্তা শোনানো হলে নিজের অনুভূতি ধরে রাখতে পারেননি তিনি।

ভিনিসিয়ুস জানান, ছোটবেলা থেকেই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন দাদি। বাবা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় মা, ভাইবোন ও দাদির সান্নিধ্যেই তার বেড়ে ওঠা।

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোট্ট একটি বাড়িতে তাদের বসবাস ছিল। অসংখ্য রাত তিনি দাদির পাশেই ঘুমিয়েছেন। সেই স্মৃতিগুলো আজও তার হৃদয়ে অমলিন।

জীবনের অনিবার্য বাস্তবতার কথাও তুলে ধরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, একদিন প্রিয় মানুষদের বিদায় নিতে হয়। তাই দাদির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তিনি সযত্নে মনে রাখতে চান।

তিনি আরও বলেন, নিজের স্বপ্ন পূরণে পরিবারের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বিশেষ করে দাদিকে সুখী দেখতে পাওয়াই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ মিশন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ভিনিসিয়ুস। তিন ম্যাচে চার গোল করা এই ফুটবলার বলেন, বর্তমান প্রজন্মের লক্ষ্য ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নেওয়া। দীর্ঘদিন ধরে অধরা থাকা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাঠের বাইরের সাফল্যকে আরও বেশি মূল্যবান বলে মন্তব্য করে তিনি বলেন, এসব অর্জনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়, যা তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

বর্ণবৈষম্যের বিরুদ্ধেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ভিনিসিয়ুস। তিনি বলেন, তার ছোট ভাইসহ ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন বৈষম্যের শিকার না হয়, সেটাই তার প্রত্যাশা। একই সঙ্গে তিনি চান, কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠতে।

জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে ভিনিসিয়ুস বলেন, অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মধ্যে দারুণ সমন্বয় গড়ে তুলেছেন ইতালিয়ান এই কোচ। তার স্বাধীনতা ও আস্থার পরিবেশ দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ২৫ বছর বয়সী এই তারকা বলেন, সামনে আরও প্রতিভাবান একটি প্রজন্ম উঠে আসছে, যাদের নিয়ে ব্রাজিল ফুটবল অনেক বড় স্বপ্ন দেখছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে