সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

news-image

অনলাইন ডেস্ক : দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ১০ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

রোববার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টা পর্যন্ত সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা আরও বেড়েছে।

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা, সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী সতর্কসীমায় রয়েছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

ব্রহ্মপুত্র–যমুনা অববাহিকায়ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া অঞ্চলে পানি সতর্কসীমা ছুঁতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

অন্যদিকে পদ্মা নদীর পানি কিছুটা বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে জানানো হয়েছে। তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানিও আগামী দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের উজান অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের ২৪৮টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১২৭টিতে পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

ঢাকা–বেইজিং সম্পর্ক উন্নীত, নতুন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা

চেক ডিজঅনার মামলায় প্রক্সি আসামি মনোয়ারা কারাগারে

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৫২১ জন

রুবেল হত্যা মামলায় সাবেক ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

বহিষ্কারের পর বিএনপি নেতার অভিযোগ, ‘আমার ওপর জুলুম হয়েছে’

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

সৌদিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪