,

কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা: কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ২ বছর মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার সভাপতি এবং মো. মোশারফ হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সচিব মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব সেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এড, আনোয়ার জাহিদ ভূইয়া, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সোয়েব রানা। সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করে আরও সেবামুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে নির্বাচিত করা হয়।

কসবার উন্নয়ন, ঢাকায় বসবাসরত কসবাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যগণ।

সভাশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সফলতা এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। নির্বাচন পরিচালনায় ছিলেন; প্রধান কমিশনার মাহমুদুর রহমান হাবিব, নির্বাচন কমিশনার ড, সফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার আনিসুজ্জামান ইকবাল। কমিটি ২ বছরের জন্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর

স্বর্ণের দাম আরও কমল

মুম্বাইয়ে ৬.৮৫ কেজি সোনা জব্দ, বাংলাদেশিসহ আটক ৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আইফোনের জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ

মাংস বিক্রিতে ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সামনে অন্ধকার, প্রশাসনের বিরুদ্ধে বিএনপি এমপির অভিযোগ