,

স্বাস্থ্যকর ও উন্নত শুক্রাণুর গ্যারান্টি দেয় ‘ক্যাজুয়াল সেক্স’

news-image

নতুন এক গবেষণায় বলা হয়েছে, ক্যাজুয়াল সেক্স কেবলমাত্র উপভোগের জন্যেই নয়, এর সঙ্গে শুক্রাণুর গুণগত মান বৃদ্ধির বিষয়টিও জড়িত। ওহিয়োর কলেজ অব অস্টারের এক দল গবেষক তাদের গবেষণায় বলেন, নতুন নারীর সংস্পর্শে পুরুষের শুক্রাণুর মান বৃদ্ধি পায়। খুব অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তন আসে। গবেষণায় আরো বলা হয়, একই নারীর সঙ্গে যৌনকর্মে পুরুষের শুক্রাণুর মান সাধারণত অপরিবর্তিত থাকে। কিন্তু পছন্দনীয় বৈশিষ্ট্যের অন্য কোনো নারীর সঙ্গে যৌনতায় শুক্রাণুর গুণগত মান বিস্ময়করভাবে বৃদ্ধি পায়। এমনকি অন্য কোনো নারীকে স্রেফ দেখার পর তাদের দেহ দ্রুততার সঙ্গে আরো ভালো মানের শুক্রাণু উৎপাদন করে। ক্যাজুয়াল সেক্স মূলত এমন ধরনের যৌনকর্মকে বোঝায় যেখানে এ সম্পর্কের বিষয়ে কোনো প্রতিশ্রুতি থাকে না। নারী-পুরুষ উভয়ের সম্মতিতে তা আকস্মিকভাবেই ঘটে যেতে পারে।

'জার্নাল অব এভুলোশনারি সাইকোলজিক্যাল সায়েন্স'-এ প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়, গবেষকরা ২১ জন পুরুষকে তাদের সিমেনের নমুনা দিতে বলা হয়। এটি সংগ্রহের আগে প্রত্যেককে তিন মিনিটের যৌনতাপূর্ণ একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। এভাবে অংশগ্রহণকারীদের কাছ থেকে ৪৮-৭২ ঘণ্টার ব্যবধানে সিমেনের নমুনা নেওয়া হয় বলে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়।

এই প্রক্রিয়ায় সাতবার ভিডিও চিত্র দেখানো হয়। প্রথম ছয়বারে ভিডিওর পাত্র-পাত্রী একই ছিল। কিন্তু সপ্তমবার পাত্র আগের জন থাকলেও পাত্রী বদলে যায়। সপ্তমবারের ভিডিও দেখার পর যে সিমেন সংগ্রহ করা হয়, তার গুণগত মান আগের নমুনার চেয়ে উন্নত বলে প্রমাণ পাওয়া গেছে।  

বিজ্ঞানীরা জানান, উন্নতমানের শুক্রাণু মানেই অধিক উর্বরতা। এ গবেষণার মাধ্যমে পুরুষের শুক্রাণুর উর্বরতা বৃদ্ধি বিষয়ক গবেষণাকে আরো এগিয়ে নেওয়া যাবে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ