,

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে বিতরণ করা এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানসম্পন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তার ভাষ্য, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাই শেষে ইউনিসেফের মাধ্যমে এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছে বর্তমানে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি জানান, দেশের সব এলাকায় একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু প্রথম দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতে, সর্বোচ্চ চতুর্থ দিন পর্যন্ত তাকে এই সেবা দেওয়া হবে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুদের অন্ধত্ব, হামসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি অভিভাবকদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

হামের টিকা প্রসঙ্গে তিনি বলেন, এবার শতভাগ কভারেজ নিশ্চিতের চেষ্টা চলছে এবং যারা এখনো টিকা পায়নি তাদেরও খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি হামের টিকার মান নিয়েও কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত