রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে সাত লাশের খবর গুজব: পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়াতে একটি মহল এই গুজব প্রচার করছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাইবিহীন তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ময়মনসিংহে বেশি

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে গড়ার আশ্বাস

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড

চীন-মালয়েশিয়া সফরে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস