রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে গড়ার আশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে বুয়েটের ভূমিকা আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

শনিবার বিকেলে বুয়েট অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, নকশা প্রণয়ন ও প্রযুক্তি বিকাশে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান দীর্ঘদিনের। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েও বুয়েটের সাবেক শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে উচ্চশিক্ষা ও শিক্ষকতা করছেন, যা প্রতিষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শুধু সনদ অর্জন করবে না; বরং নৈতিকতা, দেশপ্রেম, সততা ও দক্ষতাসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি চাকরি ও উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের গুণ, দলগত কাজ এবং যোগাযোগ দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে এসব দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, বুয়েটে গবেষণার জন্য আরও বেশি অর্থায়নের ব্যবস্থা করতে সরকার কাজ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যে শহীদ আবরার ফাহাদকেও স্মরণ করেন মাহদী আমিন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধা বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ময়মনসিংহে বেশি

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক

তুরাগে সাত লাশের খবর গুজব: পুলিশ

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড

চীন-মালয়েশিয়া সফরে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস