,

রৌমারী সীমান্তে ১৩ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবকের মানবেতর জীবন

news-image

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার তিন যুবক ১৩ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, গত ১৪ জুন গভীর রাতে ভারতের মানকারচর-সোনারপাড়া সীমান্ত এলাকায় ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে কাঁটাতারের গেট খুলে তিন যুবককে বাংলাদেশের ভুন্দুরচর সীমান্তের দিকে ঠেলে দেওয়া হয়। এরপর থেকে তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির মধ্যে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।

কয়েক দিনের টানা বৃষ্টি, ঝড় এবং প্রখর রোদের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় চরম দুর্ভোগে পড়েছেন ওই তিন যুবক। নিরাপদ আশ্রয়ের অভাব, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন সুবিধার অনুপস্থিতি এবং বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, দুই দেশের একটি যৌথ মেডিকেল টিম শূন্যরেখায় ঘটনাস্থল পরিদর্শন করে ওই তিন যুবককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিক।

ভুন্দুরচর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান, মুলুক চান, রহম আলী ও নাজিম, এবং স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, এখনও ওই তিন যুবক সীমান্তের শূন্যরেখায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই মানবেতর জীবন কাটাচ্ছেন। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে এ সমস্যার মানবিক সমাধান করা।

এ বিষয়ে রৌমারী হিজলমারী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দুলাল সীমান্ত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে