বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বকাপের এই উন্মাদনার মাঝে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ মেতেছে শ্রোতারা। এমন সময়ে গানটি ভক্তদেরকে খালি গলায় গেয়ে শোনালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা।

সামাজিক মাধ্যমে এক মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে ‘দাই দাই’ গানটি গাইতে শুরু করেন রোদেলা। যা শেয়ার করার পর নেটিজেনদের বেশ নজর কাড়েন।

মূলত কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অত্যন্ত সাবলীলভাবে আন্তর্জাতিক এই পপ গানটির ইংরেজি ও স্প্যানিশ মিশ্রিত লিরিকস নিজের কণ্ঠে তুলে নিয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাই দাই ফিভার ইজ অন!’

খালি গলায় তার এই মিষ্টি সুরের পরিবেশনা বেশ পছন্দ করেছেন শ্রোতারা। রোদেলোর এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই তার গায়কীর প্রশংসা করছেন। মায়ের উত্তরসূরি হিসেবে রোদেলা ছোটবেলা থেকেই গানের ভুবনে নিয়মিত ডুবে আছেন। এর আগে মা ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন তিনি।