,

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সে কারণে নাকি অভিনয় থেকে বিরতিতে যাবেন। এবার সে গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন, খবর সত্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। এই ছবির সাফল্য উদযাপনে এসেই গণমাধ্যমের মুখোমুখি হন সামান্থা। সেখানে সামান্থা বলেন, ‘সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার একটা ছোট বিরতি নিতে হবে। এরপর আবার ফিরে আসব। আমার এখন মাতৃত্বকালীন ছুটতে যেতে হবে। বিষয়টি নিয়ে আমি খুবই আনন্দিত।’

গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। ছয় মাস পেরিয়েই দিলেন সুখবর।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সংসার ছিল সামান্থার। ২০১৭ সালে বিয়ের পর ২০২১-এ ভেঙে যায় সে সম্পর্ক। ওই সময় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। অনেক দিন কাজেও ছিলেন অনিয়মিত। পরে রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’তে অভিনয় করে ফের আলোচনায় আসেন। আর ওই কাজ করতে গিয়েই রাজের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। সে প্রেমই গড়ায় বিয়েতে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে