বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েল বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন অভিযোগ করেছে, গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনের বরাতে জানানো হয়, কমিশনের মতে এসব ঘটনা গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে ফিলিস্তিনি শিশুদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু বলে উল্লেখ করা হয়েছে।

কমিশনের দাবি, নবজাতক ও মাতৃসেবা কেন্দ্রগুলোতে হামলার কারণে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জীবনধারণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া গাজায় খাদ্য ও মানবিক সহায়তা সংকটের কারণে অপুষ্টি, রোগবালাই ও শিশু মৃত্যুর হার বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমিশনের প্রধান শ্রীনিবাসন মুরালিধর বলেন, পাওয়া তথ্য ও প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পরও শিশু হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক, নির্যাতন ও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে, যা ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর নথিতেও উঠে এসেছে।

তবে ইসরায়েলের জেনেভা মিশন এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে একে পক্ষপাতদুষ্ট ও মানহানিকর বলে দাবি করেছে এবং এতে হামাসের সহিংসতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান