বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় আগামী তিন দিন বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোসেনি দালান ইমামবাড়া, বকশীবাজার, উমেশ দত্ত রোড, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন রোড ও চানখাঁরপুল সংলগ্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাজিয়া মিছিলের কারণে হোসেনি দালান, চানখাঁরপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, চকবাজার ও বকশীবাজার এলাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত সবচেয়ে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ সময় হোসেনি দালান, বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, মিরপুর রোড, সায়েন্সল্যাব, ধানমন্ডি এবং সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা কারবালা পর্যন্ত সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ট্রাফিক পুলিশ নগরবাসীকে এসব এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। এতে যানজট কমবে এবং তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান