,

মোবাইল অপারেটরদের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে, যার পরিমাণ প্রায় ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে সরকারের পাওনা ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। রবি আজিয়াটার বকেয়া ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে পাওনা রয়েছে ৪৭৩ কোটি টাকা।

টেলিটকের বিষয়ে মন্ত্রী জানান, লাইসেন্স ফি, স্পেকট্রাম ফি, রাজস্ব ভাগাভাগি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ এই বকেয়া জমেছে। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

গ্রামীণফোনের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিট সংক্রান্ত আপত্তির কারণে বিটিআরসির মোট দাবি ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকার বেশি। আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি দুই কিস্তিতে ২ হাজার ৩৯২ কোটি টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট অর্থ নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

রবির ক্ষেত্রে অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিংয়ের ওপর ভ্যাট সংক্রান্ত দাবিতে মোট পাওনা ছিল ৬৭৮ কোটি টাকা। এর মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী ১৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ নিয়ে মামলার কার্যক্রম চলছে।

অন্যদিকে বাংলালিংকের বিরুদ্ধে অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিংয়ের ওপর ভ্যাট বাবদ ৪৭৩ কোটি টাকার দাবি রয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট অর্থ আদায়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত