বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত হলো

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের তথ্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় নেমেছে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণে নতুন দর সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটসহ বিভিন্ন মানের স্বর্ণের ভরিপ্রতি দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।