,

গ্রীষ্মকালীন দাভোসে যোগ দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম “অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস” বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও গবেষকরা অংশ নেন।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প কাঠামোর পরিবর্তন, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

আয়োজকরা বলছেন, প্রযুক্তিগত অগ্রগতি ও এর সুফল সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জই এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈশ্বিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত