বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে সম্পর্ক জোরদারের চ্যালেঞ্জ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের অন্যতম গন্তব্য চীন হওয়ায় দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সফরকালে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা অর্থনীতি, অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা আরও বিস্তৃত করবে।

চীনা গবেষক লিউ জংজির মতে, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান, সমতা এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পথে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রভাব। কিছু বৈশ্বিক শক্তি বাংলাদেশকে নিজেদের নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে, যা চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি চীনকে ঘিরে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলে মত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের একটি অংশ চীনের উন্নয়ন মডেল ও অর্থনৈতিক সহযোগিতার সুফল উপলব্ধি করলেও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বাণিজ্য ঘাটতির জন্য অনেক সময় শুধু চীনা পণ্যের আধিক্যকে দায়ী করা হলেও দেশের রপ্তানি সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্যের সীমাবদ্ধতার মতো কাঠামোগত বিষয়গুলো আলোচনায় কম আসে।

লিউ জংজি মনে করেন, এসব চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে দুই দেশের মধ্যে আরও খোলামেলা সংলাপ, পারস্পরিক আস্থা ও নিয়মিত যোগাযোগ প্রয়োজন। বাংলাদেশের নীতিনির্ধারকদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তারেক রহমানের এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং ভবিষ্যতে অর্থনৈতিক, শিল্প ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানো এবং উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের ধারণা, সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন শিল্পায়ন, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ অংশীদারত্বের পথে এগোবে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব