,

বাদশাহর খরচে ওমরাহ করবেন ১,০০০ মুসল্লি

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বিশেষ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার নারী ও পুরুষ ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। সম্পূর্ণ ব্যয় বহন করবে সৌদি সরকার।

‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, ওমরাহ ও পরিদর্শন কর্মসূচি’র আওতায় এ আয়োজন বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।

১৪৪৮ হিজরি বছরে চার ধাপে পরিচালিত হবে এই কর্মসূচি। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রী এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ।

এ উদ্যোগের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌদি ইসলামি বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ আল-শেখ। তিনি বলেন, বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ পালন ও পবিত্র স্থানসমূহ জিয়ারতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

তার মতে, এই আয়োজন মুসলিম বিশ্বের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও মুসলিম সমাজের প্রভাবশালী প্রতিনিধিদের সঙ্গে সৌদির সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত