মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে (২৪) হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় তিনজন নামীয় ও অজ্ঞাতনামা একজনসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন। সোমবার রাতে সাঘাটা থানায় এই হত্যা মামলা দায়ের করেন নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান। মামলা নম্বর ২৩।

মামলায় নামীয় আসামি ৬ জন এবং অজ্ঞানামা আসামি করা হয়েছে ১৪ থেকে ১৫ জনকে।

গ্রেফতার আসামিরা হলেন- বোনারপাড়া ইউনিয়নের পূর্ববাটি গ্রামের আকবর খন্দকারের ছেলে আশরাফ খন্দকার (৩৫), পূর্ব শিমুলতাইড় গ্রামের শাহআলমের ছেলে রবিউল ইসলাম (৪৩), মৃত মকবুল হোসেনের ছেলে শাহ আলম (৪৫) ও চকদাতেয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫৮)।

গ্রেপ্তার আসামিদের মধ্যে আশরাফ খন্দকারকে ঘটনার দিন (২১ জুন) রাতে ও অন্য তিন আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান মুকুল, তার ছোট ভাই পলাশ ও মোনারুল ইসলাম। তাদের মধ্যে প্রধান আসামি করা হয়েছে মোকলেছুর রহমান মুকুলকে। তিনি বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বলেন, মামলায় এ পর্যন্ত নামীয় তিনজন ও তদন্তে পাওয়া একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরেকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

‎প্রসঙ্গত, গত রোবাবর (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্ক বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন লোহার শাবল দিয়ে শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর গলায় স্বজোরে আঘাত করলে শাবল গলার এফোঁড়-ওফোঁড় হয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। একই সময় সাইফুল্লাহ বারীর বন্ধু সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। পরে স্বজনরা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরদিন (২২ জুন) বাদ আসর বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে বাবার ইমামতিতে জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷

অপরদিকে একই সময়ে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ চিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও শারীরিক পরিস্থির উন্নতি না হলে ২২ জুন রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে ও জামায়াতে ইসলামীর কর্মী।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কঠোর অবস্থান