,

উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোই অগ্রাধিকার

news-image

অনলাইন ডেস্ক : দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, যথাযথ সুযোগ ও দৃঢ় মনোভাব থাকলে নারীরা যেকোনো বাধা অতিক্রম করে সফল হতে পারেন।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত পেশাদার নারী চালকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে ১১তম ব্যাচের ১০ জন নারী প্রশিক্ষণার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। ‘চালকের আসনে নারী: সাফল্য উদযাপন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন খাত’ শীর্ষক এ আয়োজনের মাধ্যমে নারী চালকদের সাফল্য তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও পুরুষ সমান সুযোগ পাবে এবং দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, নারীদের জন্য পরিবহন খাতে কাজের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় লাইসেন্সিং ও প্রযুক্তিগত সহায়তা দিতে বিআরটিএ সবসময় প্রস্তুত। তিনি উল্লেখ করেন, সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এসব নারী আজ পেশাদার চালক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু গাড়ি চালানো নয়, নারীরা দেশের অর্থনীতি ও পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। একই সঙ্গে তিনি গাড়ির মালিকদের প্রতি নারী চালকদের জন্য ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বলেন, দক্ষতা ও সক্ষমতার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমানে ব্র্যাকের নিজস্ব পরিবহন বহরেও বেশ কয়েকজন নারী চালক সফলভাবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক শ্রমবাজারে নারী চালকদের চাহিদা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রাইভিংয়ের পাশাপাশি অন্যান্য সহায়ক দক্ষতা অর্জন করলে বিদেশেও তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাকের ‘ফোর হুইলস টু ফ্রিডম’ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ১৭৯ জন সুবিধাবঞ্চিত নারী পেশাদার চালক হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সাড়ে চার হাজারেরও বেশি নারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সম্প্রতি প্রশিক্ষণ শেষ করা ১০ জন নারী তিন মাসের আবাসিক কোর্সে তাত্ত্বিক ও ব্যবহারিক ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি ইংরেজি ভাষা, জেন্ডার সচেতনতা এবং নিরাপত্তাবিষয়ক শিক্ষা গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত