একযোগে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
অনলাইন ডেস্ক : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী ডিএজিরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।
অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ানো ব্যক্তিরা হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
পদত্যাগের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী তাদের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
আইন কর্মকর্তাদের এই সম্মিলিত পদত্যাগ বিচারাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।











