,

ডেঙ্গু মোকাবিলায় গঠিত হচ্ছে বিশেষ টাস্কফোর্স

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ টাস্কফোর্স সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয়, তদারকি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিত করবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। তিনি সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি গ্রহণ, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত যাচাই করা।

এছাড়া এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা, নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচার কার্যক্রম আরও সম্প্রসারণ, লার্ভা শনাক্ত হওয়া এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মনিটরিং কার্যক্রম শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই সমন্বিত প্রস্তুতি এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সরকার সম্প্রতি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন করেছে। সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত