মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে লিওনেল মেসির নতুন রেকর্ড গড়ার পর এবার ফুটবলপ্রেমীদের দৃষ্টি পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি দলকে জয়ের পথে ফেরাতে চান এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করায় পর্তুগালের জন্য দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নকআউট পর্বে যাওয়ার আশা জোরালো রাখতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। প্রথম ম্যাচে রোনালদোও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান নিজেদের উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। ফলে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে অন্তত একটি পয়েন্ট অর্জন তাদের জন্য অত্যন্ত জরুরি।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, প্রথম ম্যাচে দল ভালো শুরু করলেও পরে ছন্দ হারিয়ে ফেলে। তবে তিনি বিশ্বাস করেন, দল আত্মবিশ্বাস ধরে রেখেছে এবং আগের চেয়ে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

রোনালদোকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও মার্তিনেজ তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন।

উজবেকিস্তানের কোচ ফাবিও কানাভারোও লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা নিয়েই মাঠে নামবে তার দল।

কানাভারো বলেন, পর্তুগাল সাধারণত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পছন্দ করে এবং দ্রুত আক্রমণ সাজায়। সেই কৌশল মোকাবিলার জন্য তার শিষ্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পর্তুগালকে এগিয়ে রাখা হলেও উজবেকিস্তান অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। বর্তমানে ‘কে’ গ্রুপে কলম্বিয়া তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পর্তুগাল ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সংগ্রহ এক পয়েন্ট করে, আর উজবেকিস্তান এখনও পয়েন্টের দেখা পায়নি।

এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানের জন্য এটি কার্যত টিকে থাকার লড়াই।

সবকিছু মিলিয়ে, বিশ্বকাপের আলোচনায় এবার কেন্দ্রবিন্দুতে রোনালদো। সমর্থকদের প্রত্যাশা, সমালোচনার জবাব দিয়ে তিনি আবারও নিজের তারকাখ্যাতির ছাপ রাখবেন বিশ্বমঞ্চে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু