ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার সকালে মগবাজারে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি জানান, গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়, একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতেও সমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। তিনি আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা