,

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও গুলিবর্ষণের দুটি পৃথক মামলায় সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন ও কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনের সময় মিলন পান্না গুলিবিদ্ধ হন। পরে তিনি সুস্থ হয়ে মামলাটি দায়ের করেন।

অন্যদিকে একই দিনে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল পরবর্তীতে মারা যান। এ ঘটনায় দায়ের করা পৃথক মামলায় রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত