,

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১ হাজার ৯৬৯টি।

সোমবার সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, দেশে বর্তমানে ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে ৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বেসরকারি অনুমোদিত ৫৫টি চ্যানেলের মধ্যে বর্তমানে ৩৯টি সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।

দৈনিক পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে মোট ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে ঢাকাভিত্তিক ৫৯৩টি এবং জেলা পর্যায়ে ৮৪৩টি পত্রিকা রয়েছে।

এছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি বলে জানান মন্ত্রী। এর মধ্যে সাধারণ ক্যাটাগরির ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন পোর্টাল ৬১টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত