,

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ জুন রাতে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নিহত রাফি কাফরুল ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে পরিবারটি গভীর শোকে রয়েছে।

নিহতের মা অভিযোগ করেছেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। পরিবারের সঙ্গে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে এ হামলা হতে পারে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে কাফরুল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত