সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কে নতুন আস্থার বার্তা

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

সোমবার তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহ্‌দী আমিন জানান, এই সফর শুধু আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয়, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগও সৃষ্টি করেছে।

তিনি বলেন, সময়ের দিক থেকে সফরটি সংক্ষিপ্ত হলেও এর অর্জন ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয় নিয়ে হওয়া আলোচনা, সমঝোতা এবং সহযোগিতামূলক সিদ্ধান্ত দুই দেশের জন্য আগামী দিনে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

মুখপাত্র আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি ছিল প্রথম বিদেশ সফর, যা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্য আরও জোরদার হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

আবারও বাড়ল স্বর্ণের দাম

তারেক রহমানকে সম্মান জানিয়ে মধ্যাহ্ন ভোজ

হরমুজ-লেবানন ইস্যুতে অগ্রগতির আশা

শিশু ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ড

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জয়ের ধারায় থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা

মালয়েশিয়া থেকেই বিদেশ সফর শুরু কেন, জানালেন মাহ্‌দী আমিন

স্টারমারকে ঘিরে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

‎জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল

মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী