,

শাহজালাল থার্ড টার্মিনাল উদ্বোধন হবে বছরের শেষেই

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৩০ বছরের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, নতুন মাস্টারপ্ল্যানের মাধ্যমে দেশের বিমান চলাচল খাত আগামী দুই থেকে তিন দশকের উন্নয়ন কৌশল নির্ধারণ করবে। এতে অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবা আধুনিকীকরণ, এয়ারলাইন্স সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

থার্ড টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত চুক্তি জুলাই মাসে স্বাক্ষরিত হবে। কার্গো হ্যান্ডলিংয়ের কাজ বাংলাদেশ বিমান করবে, আর গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করবে জাপানি কোম্পানি।

অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত