রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী Tarique Rahman-এর আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব চুক্তির মধ্যে সমঝোতা স্মারক, চুক্তি, অ্যাকশন প্ল্যান এবং প্রটোকল অন্তর্ভুক্ত থাকতে পারে। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নদী ব্যবস্থাপনা ইস্যু, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে বিস্তৃত আলোচনা হবে। তবে এই সফরে তিস্তা বিষয়ে কোনো পৃথক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা নেই।

পররাষ্ট্র সচিব বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণে সফরকালে একটি বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে রওনা হবেন। তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার ডাভোস’ সম্মেলনে অংশ নেবেন।

এছাড়া সফরকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোয়িস জুইনজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু

উন্দাভের জোড়া গোলে শেষ ষোলোয় জার্মানি