,

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস (৩৫) এবং হেলপার রতন (৩৫)। তাদের মধ্যে আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলি জানান, ট্রাকটি সোনা মসজিদ এলাকা থেকে পাথর বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথে বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে এবং পরে তাতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা হেলপার রতনের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর