রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর আমন্ত্রণে আজ রোববার সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী Li Qiang-এর আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

সফরের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে থাকছে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ, মুক্ত-বাণিজ্য চুক্তি (এফটিএ), প্রযুক্তি, শিক্ষা এবং হালাল শিল্পে সহযোগিতা। সরকারের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। সফরকালে তিনি রাজধানী Kuala Lumpur-এ অবস্থান করবেন।

সোমবার অনুষ্ঠিত হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী Putrajaya-তে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, শিক্ষা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এ সময় উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা ও নিরাপত্তা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক ও নথি বিনিময়ের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা Sultan Ibrahim ibni Almarhum Sultan Iskandar-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে বন্দর উন্নয়ন, জ্বালানি খাত, বিমান যোগাযোগ এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করা, অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্য বৃদ্ধি সফরের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের এলডিসি উত্তরণকে সামনে রেখে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা এগিয়ে নেওয়া হবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু