শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, দিনটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে।

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক ঘটনার প্রসঙ্গেও প্রশ্ন করা হলে তিনি বলেন, জামিনের সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। আদালতই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

ডিএমপি আরও জানায়, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

দেশীয় অর্থায়নে তিস্তা মেগা প্রকল্প, ব্যয় হতে পারে ১৪ হাজার কোটি টাকা