,

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না, তাই তাদের দল এখন মাঠে নেমেছে।

শুক্রবার দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কারের প্রশ্নে সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ইস্যুতে দলটি কঠোর অবস্থানে রয়েছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কোনো দল যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ টিকবে না।

এনসিপি নেতা আরও বলেন, একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি।

বাগেরহাট প্রসঙ্গে তিনি দাবি করেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি গোষ্ঠীর আধিপত্য ছিল এবং উন্নয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাষ্ট্র সংস্কার, চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থানও তুলে ধরেন।

সফর শেষে তিনি ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং জুমার নামাজ আদায় করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর