,

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

news-image

অনলাইন ডেস্ক : দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জন শিশু ও ব্যক্তি হাম অথবা এর উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৭৭ জন হামের উপসর্গে এবং ৯৩ জন পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯৭২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬১ জন, চট্টগ্রামে ২১৬ জন এবং বরিশালে ১৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে চিকিৎসা শেষে ৮৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯৬ দিনে সারা দেশে মোট ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৫ হাজার ১৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ১০ হাজার ৮৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত