শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

news-image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হারুন আল রশিদ মারা গেছেন।বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হারুন আল রশিদ ইন্তেকাল করেন।

জানা গেছে, হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতি ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

জালিয়াতি মামলায় কারাগারে সাবেক টিভি কর্মকর্তা