,

হারিয়েই গেলেন সাহারা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নায়িকা সাহারা। তবে রূপালী পর্দার সেই জৌলুস ছেড়ে তিনি এখন সম্পূর্ণ আড়ালে। দীর্ঘ বহু বছর ধরে রূপালী জগতের কোথাও আর দেখা মেলে না তার। বলা চলে, বিনোদন দুনিয়া থেকে একদমই হারিয়ে গেছেন এই অভিনেত্রী। আজ (১৯ জুন) এই নায়িকার জন্মদিন।

পরিচালক শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল রুনার, যিনি চলচ্চিত্রে এসে নাম নেন ‘সাহারা’। প্রথম সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলেও পোশাকে খোলামেলা উপস্থাপনের কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

তবে প্রথম ধাক্কাতেই দমে যাননি সাহারা। দ্বিতীয় সিনেমা ‘ভাড়াটে খুনি’-তে নিজেকে আরও সাহসী ও আকর্ষণীয় লুকে পর্দায় হাজির করেন। দুর্ভাগ্যবশত, এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ায় সাহারা নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন এবং নিজেকে খোলনলচে বদলে ফেলেন।

পরবর্তীতে তৎকালীন অ্যাকশন হিরো আলেকজান্ডার বো-এর সঙ্গে জুটি বাঁধেন সাহারা। এই জুটির ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’-এর মতো অ্যাকশন ঘরানার সিনেমাগুলো দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাহারাকে। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটিতে আলেকজান্ডারের সঙ্গে সাহারার তোয়ালে পরা সাহসী উপস্থিতি রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক রুবেল ও রিয়াজের সঙ্গে ‘বিষাক্ত চোখ’ নামের একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। ক্যারিয়ারের প্রথম বড় বাজেটের এই চলচ্চিত্রে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন সাহারা। এই ছবিতে নায়ক রুবেলের সঙ্গে ‘হায় রে হায়’ গানে তার গ্ল্যামারাস ও সাহসী পোশাকের উপস্থিতি ঢালিউডে রীতিমতো ঝড় তুলেছিল।

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাহারা। মনির বাড়ি ঢাকার ধামরাইয়ে। দুই পরিবারের দ্বিমত থাকায় দীর্ঘ তিন বছর প্রেম করার পর অবশেষে ২০১৫ সালের জুলাই মাসে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

বিয়ের পর পূর্বপরিকল্পনা অনুযায়ীই মিডিয়া জগতকে চিরতরে বিদায় জানান সাহারা। স্বামী ও সংসার নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন তিনি। লাইমলাইটের ঝলকানি ছেড়ে সংসারী হওয়া সাহারা এখন আর কোনো চলচ্চিত্র বা তারকাদের আড্ডায় অংশ নেন না। ফলে রুপালী পর্দার দর্শকদের কাছে সাহারা এখন কেবলই এক সোনালী অতীত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে