শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণ বাজার সোনালী ব্যাংক চত্বরে একইস্থানে সমাবেশ স্থল নির্ধারণ করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থান ও একই সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে একটি  পক্ষ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া)  নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র‍্যালির আয়োজন করে।

অন্যদিকে, অপরপক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে।

একই স্থান ও সময়ে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা জারির পর থেকেই কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

জালিয়াতি মামলায় কারাগারে সাবেক টিভি কর্মকর্তা

ধর্মীয় রীতি মেনেই স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা