বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকটে আটকে দুই হাজার শিল্প আবেদন

news-image

অনলাইন ডেস্ক : দেশে প্রাকৃতিক গ্যাসের তীব্র ঘাটতির কারণে নতুন শিল্পায়ন ও বিনিয়োগ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এতে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে এবং শিল্প সম্প্রসারণ থমকে যাচ্ছে বলে জানা গেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে গড়ে ২৫০০ থেকে ২৬০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিনই বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়লেও তা চাহিদা পূরণে যথেষ্ট হচ্ছে না।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, বিদ্যমান পরিস্থিতিতে নতুন সংযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক আবেদনকারী অর্থ জমা দিলেও সংযোগ নিশ্চিত করা যাচ্ছে না। একই সঙ্গে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ সংকট সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেক প্রকল্প আটকে আছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যেও দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ প্রস্তাব কমে গেছে।

শিল্প খাতের উদ্যোক্তারা অভিযোগ করছেন, বিদ্যমান কারখানাগুলোও পর্যাপ্ত গ্যাসচাপ না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দেশীয় গ্যাস উৎপাদন না বাড়ালে এই সংকট আরও গভীর হবে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বর্তমানে দেশীয় উৎপাদনের পাশাপাশি এলএনজি মিলিয়ে সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় কম। ফলে বিদ্যমান শিল্পই চাপের মধ্যে থাকায় নতুন সংযোগ সীমিত রাখা হচ্ছে।

সরকার বলছে, বিদ্যুৎ খাতে গ্যাসের ব্যবহার কিছুটা কমিয়ে শিল্প খাতে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন কূপ খনন ও অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, শুধু আমদানিনির্ভরতা নয়, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো না গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং শিল্পায়নও বাধাগ্রস্ত হবে।

এ জাতীয় আরও খবর

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার