বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের দুই ইউনিটের নতুন নাম আসছে

news-image

অনলাইন ডেস্ক : ভাবমূর্তি পুনরুদ্ধারের অংশ হিসেবে পুলিশের সন্ত্রাসবিরোধী ও বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম হতে যাচ্ছে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’। একইভাবে সিটিটিসির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’। তবে নাম পরিবর্তন হলেও ইউনিট দুটির কাঠামো ও জনবল অপরিবর্তিত থাকবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তি, অনলাইন অপরাধ এবং জঙ্গিবাদ মোকাবিলায় ইউনিটগুলোর কার্যক্রমকে আরও যুগোপযোগী করতেই এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সন্ত্রাস ও উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবিলায় প্রচলিত নিরাপত্তা কাঠামোকে আধুনিকীকরণ করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে এসব ইউনিটকে বিতর্কিত অতীত থেকে বের করে নতুন আস্থার পরিবেশে আনার লক্ষ্যও রয়েছে।

সরকারি সূত্র জানায়, গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ইউনিট নিয়ে ওঠা অভিযোগ ও সংস্কারের সুপারিশের পরিপ্রেক্ষিতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি পরিচয় গড়ে তুলতেই নতুন নামকরণ প্রয়োজন।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নাম পরিবর্তনের সঙ্গে কোনো আর্থিক ব্যয় জড়িত নয় এবং প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই নতুন নাম কার্যকর করা হবে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বলেন, শুধু নাম পরিবর্তন যথেষ্ট নয়, কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, না হলে একই সমস্যা পুনরাবৃত্তি হতে পারে।

এ জাতীয় আরও খবর

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার