বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড-এআরটি) ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মার্কিন তুলা ব্যবহৃত পণ্যে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এতে বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে।

তিনি আরও জানান, সরকার রপ্তানি বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

খলিলুর রহমান বলেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কৃষিপণ্য ও অপ্রচলিত রপ্তানি খাতেও নতুন সুযোগ তৈরি হচ্ছে। এর মধ্যে ভিয়েতনামে আলু রপ্তানির সুযোগ এবং মালয়েশিয়ায় আম রপ্তানির উদ্যোগ চলমান রয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইউএনএইচসিআরের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা আরও সম্প্রসারিত করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক উপস্থিতি বাড়ানো, প্রবাসীদের সেবা উন্নত করা এবং কূটনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে বিশ্বের ১৭টি দেশে ২০টি মিশনে নিজস্ব ভবনে কার্যক্রম চলছে এবং আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার