হামে আরও ৪ শিশুর প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার প্রকাশিত হাম পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে এ পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে এ সংখ্যা ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

একই সময়ে দেশব্যাপী ৭৩ হাজার ২৭৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত একদিনে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা