বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের লক্ষ্য জয়ে বিশ্বকাপ মিশন শুরু

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত ১১টায় গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। ফিফা র‌্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ইউরোপের দলটি এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না তারা।

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। গোলবারের দায়িত্বে থাকতে পারেন দিয়োগো কোস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেসকে।

মাঝমাঠে পর্তুগালের অন্যতম ভরসা ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস। এই ত্রয়ীর ওপরই থাকবে দলের খেলার গতি নিয়ন্ত্রণের দায়িত্ব।

আক্রমণভাগে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতোর সঙ্গে নেতৃত্ব দেবেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৪১-এর কাছাকাছি হলেও গোল করার তীব্র আকাঙ্ক্ষা এখনো অটুট এই তারকা ফুটবলারের। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তার সামনে।

কাগজে-কলমে পর্তুগালকে এগিয়ে রাখা হলেও বিশ্বকাপের মতো আসরে যেকোনো দলই চমক দেখাতে পারে। তাই সতর্ক থেকেই জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করতে চায় রোনালদোর দল।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেদ্রো নেতো।

কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা ও সেড্রিক বাকাম্বু।