মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : একদিনের সফরে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দিকে রওনা হবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকেলে তিনি দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে











