,

মেসির হ্যাটট্রিকে রেকর্ড স্পর্শ

news-image

অনলাইন ডেস্ক :বিশ্বকাপের নতুন যাত্রা দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে সহজ জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও রক্ষা করতে পারেননি। প্রথমার্ধে এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও উজ্জ্বল হয়ে ওঠেন মেসি। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষকের কাছ থেকে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৭৬তম মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা ক্লোসার রেকর্ডের সমান। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম ম্যাচে ১১৮তম, ১১৯তম ও ১২০তম আন্তর্জাতিক গোলের দেখা পান তিনি।

ম্যাচের শুরুতে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। পরে একই কারণে আলজেরিয়ার একটি গোলও বাতিল করা হয়।

বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন মেসি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা বিশ্বের তৃতীয় ফুটবলার তিনি। দুই দশক আগে যে দিনে বিশ্বকাপে অভিষেক হয়েছিল, সেই দিনেই নতুন এক রেকর্ড ছুঁয়ে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে