,

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিক্ষোভের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কয়েকজনকে আটক করা হয় বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তিনি পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করেন।

ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর